যশোর প্রতিদিন | Jashore Pratidin
সাম্প্রতিক
সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩ সদ্য২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ সদ্যপ্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আশা টোকিওর সদ্যসাঈদীর মামলার বাদীর দাফনে বাধা জামায়াতের, গোপনে গার্ড অব অনার সদ্যইরানে মার্কিন হামলার শঙ্কা, বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম সদ্যদ্বিতীয় দফা বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসজুড়ে লকডাউনের আবহ সদ্যতত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার, সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব সদ্যআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্যবুড়িমারী সীমান্তে স্থানীয়দের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, গুলি-বিস্ফোরক নিক্ষেপ সদ্য‘ঠাকুরগাঁও-১ নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে’ সদ্যইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৩
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ৪:০৯ পিএম

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত : প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত : প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। তিনি জানিয়েছেন, প্রতিমন্ত্রীকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি।

রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে মাহফুজ কবির মুক্তা বলেন, ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে তিনি বলেন, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাঁর পদত্যাগের প্রশ্নও ওঠেনি বলে দাবি করেন প্রেস কর্মকর্তা।

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের কাল্পনিক তথ্য প্রচার করছে।

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, গত শনিবার নিজ সংসদীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার প্রয়োজনে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শন করেছিলেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে তিনি আগেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

মাহফুজ কবির মুক্তা বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ইশরাকের পদত্যাগ নিয়ে সংবাদ প্রচার করা বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, যেসব গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি।

অন্যথায়, অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়